ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

যশোরে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত ট্রাক, নিহত চালক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:০৪, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৪, ৪ নভেম্বর ২০২৬

যশোরে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত ট্রাক, নিহত চালক

যশোরের ঝিকরগাছায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আতিয়ার রহমান (৫৫) নামে এক কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড় ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন গাজী দরগাহ ফিলিং স্টেশন লাগোয়া অননুমোদিত ও অরক্ষিত একটি রেলক্রসিং পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্য বহনকারী কাভার্ড ভ্যানটি রেললাইন অতিক্রম করার সময় খুলনাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেনের প্রবল ধাক্কায় ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং চালকের কেবিনটি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দূর ছিটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় চালক আতিয়ার রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতিয়ার ঝিকরগাছার কাটাখাল কলোনীপাড়ার বাসিন্দা ও মজিবার রহমানের ছেলে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর উক্ত রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানান, অরক্ষিত ও অননুমোদিত এই ক্রসিংটি দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকির সৃষ্টি করে আসছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সেখানে উপযুক্ত সুরক্ষা ব্যারিয়ার ও নিরাপত্তাব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন