ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরের ওপর দিয়ে চলবে ট্রেন: হুইপ অপু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:২৫, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৬, ৪ নভেম্বর ২০২৬

পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরের ওপর দিয়ে চলবে ট্রেন: হুইপ অপু

আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

হুইপ অপু জানান, এই মেগাপ্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের (feasibility study) কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে দ্রুতই শরীয়তপুরে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, শরীয়তপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে হুইপ অপু নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন