শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:০৮, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৮, ৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের নবাগত সহকারী নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ জনাব শুভম দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশন ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, কার্যকরী সভাপতি মোঃ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুকসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে ময়মনসিংহ সেকশনে কর্মরত কর্মচারীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে নবাগত সহকারী নির্বাহী প্রকৌশলী শুভম দাসের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। আলোচনায় সিএল/সিসিএল ছুটি, রিক্রিয়েশন ছুটি, কাজের প্রয়োজনীয় সরঞ্জামের অপ্রতুলতা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় নবাগত সহকারী নির্বাহী প্রকৌশলী কর্মচারীদের উত্থাপিত দাবিগুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন এবং অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎটি কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।