ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

মশাখালী স্টেশনে রেলওয়ের কর্মীদের ওপর হামলা, মালামাল ছিনতাইয়ের চেষ্টা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:১৮, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৮, ৪ নভেম্বর ২০২৬

মশাখালী স্টেশনে রেলওয়ের কর্মীদের ওপর হামলা, মালামাল ছিনতাইয়ের চেষ্টা

ময়মনসিংহের মশাখালী রেলওয়ে স্টেশনে রেলওয়ের দুই কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় রেলওয়ের মালামাল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে দুর্বৃত্তরা। হামলায় কিম্যান আজিজুল হক আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএসএই/পথ/গফরগাঁও সেকশনের ভারপ্রাপ্ত হেমারম্যান মো. রাকিব মিয়া শ্রীপুর–সাতখামাইর সেকশনে জরুরি রেল পরিবর্তনের কাজ শেষে বিকেলে জামালপুরগামী কমিউটার ট্রেনে করে গফরগাঁও হেডকোয়ার্টারে ফিরছিলেন। পথে মশাখালী রেলওয়ে স্টেশনে পৌঁছালে একদল দুর্বৃত্ত ও স্থানীয় সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা রেলওয়ের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, রাকিব মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে কিম্যান আজিজুল হককে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। পরে তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গেছে।

রেলওয়ের দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর এমন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন