ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেললাইন থাকলেও, বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে রেল লাইন দেখে নাই

প্রকাশ: ০১:২৪, ১৯ জুলাই ২০২৬

বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেললাইন থাকলেও, বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে রেল লাইন দেখে নাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন থাকলেও বরিশালবাসী দীর্ঘদিন শুধু রেললাইনের গল্পই শুনেছে, বাস্তবে রেললাইন দেখেনি। তিনি বলেন, রেল যোগাযোগ নিরাপদ ও সহজ পরিবহন ব্যবস্থা। তাই বরিশালেও রেললাইন নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

শনিবার বিকেলে বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আয়োজিত ১১ দলীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, **"বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেললাইন থাকলেও বরিশালবাসী রেললাইনের গল্প শুনেছে, রেললাইন দেখে নাই। কী অপরাধ বরিশালবাসীর? এখানেও রেললাইন দিতে হবে।"**

তিনি আরও বলেন, সরকার দেশের সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। তাই উন্নয়ন পরিকল্পনায় বরিশাল ও দক্ষিণাঞ্চলকে বঞ্চিত রেখে প্রকৃত সুষম উন্নয়ন সম্ভব নয়। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

সমাবেশে তিনি দক্ষিণাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন