ঢাকা, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুশোচনা থেকে রেলওয়েকে ২৫ হাজার টাকা দিলেন নারী

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুশোচনা থেকে রেলওয়েকে ২৫ হাজার টাকা দিলেন নারী

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি ওই অর্থ জমা দেন।

ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করতেন।

পরে নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি সংশোধনের উদ্যোগ নেন তিনি। এ জন্য রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) একেএম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী স্টেশনে এসে ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী।

টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী স্বেচ্ছায় রেল কর্তৃপক্ষের কাছে অর্থ জমা দিয়েছেন। তার এই উদ্যোগ একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত৷

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন