ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে রেলপথ অবরোধে প্রায় ২০ হাজার যাত্রীর দুর্ভোগ, রেলের রাজস্ব ক্ষতি ৩৫ লাখ টাকা

প্রকাশ: ১৮:১৩, ২৩ জুলাই ২০২৬

রাজশাহীতে রেলপথ অবরোধে প্রায় ২০ হাজার যাত্রীর দুর্ভোগ, রেলের রাজস্ব ক্ষতি ৩৫ লাখ টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে রেলপথ অবরোধের কারণে প্রায় ২০ হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে এ ঘটনায় রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) জেনারেল ম্যানেজার (পশ্চিম) কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই (২০ জুলাই দিবাগত রাতে)ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রেলপথ অবরোধ করলে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত অবরোধ চলায় মুমূর্ষু ও অসুস্থ রোগী, বিদেশগামী যাত্রী, নারী-শিশুসহ হাজারো সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রেলওয়ের তথ্যমতে, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ 
৮ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া ২টি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের** যাত্রা বাতিল করতে হয়।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এ ঘটনায় প্রায় *২০ হাজার যাত্রী* দুর্ভোগের শিকার হন এবং সংস্থাটির প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি  হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন