শিরোনাম
প্রকাশ: ১২:৪৫, ২৩ জুলাই ২০২৬
রিট পিটিশন নং ১৭৫৭১/২০২৫-এর মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় বিশেষ সভা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২২ জুলাই) ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সেফটি অডিট কমিটির সদস্য, ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এমআরটি লাইন-৬-এর পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হাইকোর্টের নির্দেশনার আলোকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হবে।
সংস্থাটি আরও জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনাগত সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।