ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক (পূর্ব) মো: সুবক্তগীন

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২২:৩২, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে মহাব্যবস্থাপক (পূর্ব) মো: সুবক্তগীন

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন বুধবার (২২ জুলাই) গ্যাংকারযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রেললাইন, সেতু, কালভার্ট, সিগন্যালিং ব্যবস্থা এবং বিভিন্ন রেলওয়ে স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় প্রকৌশল বিভাগ, সিগন্যাল বিভাগ, ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় যাত্রীসেবার মানোন্নয়ন, ট্রেনের সময়ানুবর্তিতা (পাংচুয়ালিটি) বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও অধিক সংখ্যক ট্রেন পরিচালনার সম্ভাবনা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

এছাড়া চলমান বর্ষা মৌসুমে রেলপথের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন