ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

ভৈরব রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ: ১৭:০২, ২৩ জুলাই ২০২৬

ভৈরব রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে থানা পুলিশের একটি দল স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সিলেট থেকে ঢাকাগামী *পারাবত এক্সপ্রেস* ট্রেনের এসি বগির ছাদে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়।

পরে বস্তাটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, মাদক চোরাচালান ও পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা কারা বহন করছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে *রেলওয়ে পুলিশ সুপার, আরএসবি, ঢাকা রেলওয়ে জেলা*।

রেলওয়ে পুলিশ আরও জানায়, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা এবং রেলপথকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন