ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

রেলপথ মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৪:০৬, ২৩ জুলাই ২০২৬

রেলপথ মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রেলপথ মন্ত্রণালয়ের সংশোধিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পরিকল্পনার ৪র্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৬) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব *মো. ফাহিমুল ইসলাম*।

সভায় রেলপথ মন্ত্রণালয়, রেলপথ পরিদর্শন অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের সংশোধিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি এবং আগামী দিনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সহ রেলপথ মন্ত্রণালয়, রেলপথ পরিদর্শন অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বাজেট বাস্তবায়নের গতি আরও ত্বরান্বিত করা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন