ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

ঈশ্বরদীতে ‘পাবনা এক্সপ্রেস’-এর স্টপেজের দাবি জানালেন এমপি আবু তালেব মন্ডল।

প্রকাশ: ০০:৩১, ২৯ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে ‘পাবনা এক্সপ্রেস’-এর স্টপেজের দাবি জানালেন এমপি আবু তালেব মন্ডল।

ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির (স্টপেজ) দাবি জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি ঈশ্বরদী অঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের এ দাবির বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “ঈশ্বরদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তাই পাবনা এক্সপ্রেসের ঈশ্বরদীতে স্টপেজ দেওয়া এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি। আমি আশা করি, জনগণের এই প্রত্যাশা দ্রুত বাস্তবায়ন হবে।”

তিনি আরও বলেন, “ট্রেনটি চালু হলে ঈশ্বরদীতে স্টপেজ নিশ্চিত করা গেলে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।”

জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, আগামী মাসে ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনটি চালুর পরিকল্পনা রয়েছে। ঈশ্বরদীতে স্টপেজের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, ‘পাবনা এক্সপ্রেস’ চালুর পাশাপাশি ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এতে রাজধানী ঢাকার সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন