ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৯ সদস্যের আহ্ক কমিটি গঠন

প্রকাশ: ১৩:০৫, ২৮ জুলাই ২০২৬

কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৯ সদস্যের আহ্ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, কুমিল্লা শাখার উদ্যোগে এক সাধারণ সভার মাধ্যমে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় কুমিল্লা রেলওয়ে স্টেশন চত্বরে রেস্ট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক  এডভোকেট এম আর মনজু । বিশেষ অতিথি হিসেবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

সভায় বাংলাদেশ রেলওয়ের সার্বিক পরিস্থিতি, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. আবু তাহের সরকারকে আহ্বায়ক এবং শাহাব উদ্দিন হিরনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রম বেগবান করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন