ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

নিরাপদ রেল যোগাযোগ ও যাত্রীসেবার মানোন্নয়নে বাংলাদেশ রেলওয়ের মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫:১৮, ২৮ জুলাই ২০২৬

নিরাপদ রেল যোগাযোগ ও যাত্রীসেবার মানোন্নয়নে বাংলাদেশ রেলওয়ের মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করা এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ঢাকা দপ্তরের উদ্যোগে একটি মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুবক্তীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এবিএম কামরুজ্জামান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম), ঢাকা।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সাদেকুর রহমান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে।

কর্মশালায় রেল কর্মকর্তাদের উদ্দেশ্যে নিরাপদ ট্রেন পরিচালনা, রেল যোগাযোগে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, নিরাপদ, সময়নিষ্ঠ ও যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন