ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

লাকসাম শাখা জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সম্মেলন অনুষ্ঠিত, ৩০ সদস্যের নতুন কমিটি অনুমোদন

প্রকাশ: ১৫:২৬, ২৮ জুলাই ২০২৬

লাকসাম শাখা জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সম্মেলন অনুষ্ঠিত, ৩০ সদস্যের নতুন কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, লাকসাম শাখার সম্মেলন আজ (২৮ জুলাই) দুপুরে লাকসাম জংশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মনজু।

লাকসাম শাখার সাবেক সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে অনুমোদিত নতুন কমিটিতে মো. ফরফুল ইসলাম (নোমান)-কে সভাপতি এবং ইকবাল হোসেন-কে সম্পাদক নির্বাচিত করা হয়।

বক্তারা বলেন, নবগঠিত কমিটি শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্মেলন শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন