ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

১৯ টি কোচ এই (আগস্ট) মাসের মধ্যেই চলে আসবে : রেল প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬:১৪, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৪, ১৮ আগস্ট ২০২৬

১৯ টি কোচ এই (আগস্ট) মাসের মধ্যেই চলে আসবে : রেল প্রতিমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ১৯টি নতুন কোচ চলতি আগস্ট মাসের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

রেল প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে আনা ১৯টি কোচ চলতি আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশে পৌঁছাবে। এসব কোচ যুক্ত হলে রেলওয়ের যাত্রীসেবা আরও সম্প্রসারণ ও উন্নত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় রেলওয়ের কোচ সংকট কমাতে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন কোচগুলো বহরে যুক্ত হলে বিভিন্ন রুটে ট্রেনের আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন