ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

ইলেক্ট্রিক ট্রেনের পথে বাংলাদেশ, ইউরোপের সঙ্গে আলোচনা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইলেক্ট্রিক ট্রেনের পথে বাংলাদেশ, ইউরোপের সঙ্গে আলোচনা

জার্মানির বার্লিনে আয়োজিত InnoTrans 2026 ইভেন্টে বাংলাদেশে ইলেক্ট্রিক ট্রেন প্রবর্তনের বিষয়ে ইউরোপীয় রেল সরবরাহ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম এবং ব্রাসেলস-ভিত্তিক ইউরোপীয় রেল সরবরাহ শিল্পের বাণিজ্য সংগঠন UNIFE-এর Director General Enno Wiebe অংশ নেন।

আলোচনায় বাংলাদেশে ইলেক্ট্রিক ট্রেন চালুর সম্ভাবনা, এ খাতে ইউরোপীয় রেল শিল্পের অভিজ্ঞতা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে ইউরোপীয় রেল কোম্পানিগুলোর সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে আধুনিক রেল প্রযুক্তি ও ইলেক্ট্রিক রেল পরিচালনা-সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

ইনোট্রান্স ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের মাধ্যমে দেশের রেলখাতে আধুনিক প্রযুক্তি, ইলেক্ট্রিফিকেশন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন