ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সিলেটে ডিউটিরত অবস্থায় আহত ওয়েম্যান আলমগীর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ডিউটিরত অবস্থায় আহত ওয়েম্যান আলমগীর

বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের সিলেট সেকশনে ডিউটিরত অবস্থায় আলমগীর হোসেন নামে এক ওয়েম্যান কর্মচারী আহত হয়েছেন। তিনি এসএসএই/ওয়ে/সিলেট সেকশনের ওয়েম্যান গ্যাং নং–২০-এর কর্মচারী।

জানা গেছে, ডিউটিরত অবস্থায় পিসি ভাঙার কাজ করার সময় একটি টুকরা ছিটকে এসে আলমগীর হোসেনের চোখে লাগে। এতে তাঁর চোখে আঘাত লাগে।

আহত অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য সিলেট গোটা টিক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সহকর্মী আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের মাঠপর্যায়ের কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন