ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩

গৌতম বিশ্বাসকে বিভাগীয় প্রকৌশলী(১)পাকশী পদে পদায়নে অভিনন্দন জানাল প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:১০, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১০, ২২ সেপ্টেম্বর ২০২৬

গৌতম বিশ্বাসকে বিভাগীয় প্রকৌশলী(১)পাকশী পদে পদায়নে অভিনন্দন জানাল প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক/প্রকৌশল হিসেবে দায়িত্ব পালনকারী জনাব গৌতম বিশ্বাসকে বিভাগীয় প্রকৌশলী/১, পাকশী হিসেবে পদায়ন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, গৌতম বিশ্বাসের দক্ষ নেতৃত্বে অধীনস্থ রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া, সুন্দর কর্মপরিবেশ এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা করছে।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, নতুন দায়িত্বে গৌতম বিশ্বাস বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাঁর কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছে সংগঠনটি।

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন