ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

লাকসাম–চট্টগ্রাম ডাবল লাইন: আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে অগ্রগতি

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লাকসাম–চট্টগ্রাম ডাবল লাইন: আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে অগ্রগতি

জার্মানির বার্লিনে আয়োজিত InnoTrans 2026-এ বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামো প্রকল্পে অর্থায়ন নিয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে ইলেকট্রিক ট্র্যাকশন (ইলেকট্রিক ট্রেন) প্রকল্প এবং লাকসাম–চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) যৌথ অর্থায়নে প্রকল্প দু’টি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বৈঠকে প্রকল্পগুলোর অর্থায়ন কাঠামো ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া টঙ্গী–আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইন রেল প্রকল্পে অর্থায়নের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মতি পাওয়া গেছে। একই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে যৌথভাবে অর্থায়নে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক সম্মত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন Mr. Marcial Bustinduy, Senior Transport Economist এবং Ms. Aurundhati Pal, Loan Official for South Asia, EIB।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

বৈঠকটি বাংলাদেশের রেলওয়ের বিদ্যুতায়ন, ডাবল লাইন সম্প্রসারণ এবং আধুনিক রেল অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন