ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

বগুড়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান, আগুনে পোড়ানো হলো মাদকসেবনের সরঞ্জাম

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান, আগুনে পোড়ানো হলো মাদকসেবনের সরঞ্জাম

বগুড়া রেলওয়ে স্টেশন পশ্চিমপ্রান্তের প্ল্যাটফর্মের প্রবেশমুখে পরিচ্ছন্নতা ও  মাদকসেবী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের বগুড়া স্টেশনে দায়িত্বররত জিআরপি ও পুলিশ বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা এগারোটার এই অভিযানে নেতৃত্ব দেন পুলিশের বগুড়া রেলওয়ে স্টশন ফাঁড়ির উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ বাবলুর রহমান। এসময় আভিযানিক দলটিতে আরও ছিলেন রেলওয়ে পুলিশের উপ-সহকারি পরিদর্শক মোঃ মুকুল হোসেন সহ সদস্যরা।
 
অভিযানে মানিক ও রমজান নামের দুইজন মাদকসেবীকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে ভৎর্সনা করা হয়। তাদের কাছে কোন মাদক উদ্ধার না করা গেলেও সাথে থাকা সরঞ্জাম ধ্বংস করা হয়। এছাড়াও প্ল্যাটফর্মের প্রবেশমুখে তাদের জমানো পলিথিন, পুরানো ফ্রিজের ফমের বডি দিয়ে তৈরী করা মাদক সেবনের আস্তানার  মালামাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রেলওয়ে স্টশন ফাঁড়ির উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ বাবলুর রহমান জানান, রেলওয়ের সম্পদ রক্ষা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত ও রেলসেবা নিশ্চিতে তারা নিয়মিতই এমন অভিযান পরিচালনার চেষ্টা করেন। রেলপথের দুইপাশে উচু প্রাচীর থাকার পরও অনেক ছিন্নমুল,ভবঘুরে মাদকসেবীরা নিরাপত্তাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্ল্যাটফর্ম এরিয়ায় প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ের নিজস্ব পুলিশ বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিণীর সদস্যদের সাথে নিয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন