শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
কমলাপুরে হাওর এক্সপ্রেসের সামনে থেকে পুরোনো ফ্যানের ঢাকনাসহ যুবক আটক:
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আগুনে ক্ষতিগ্রস্ত হাওর এক্সপ্রেস ট্রেনের সামনে থেকে পুরোনো পাঁচটি ফ্যানের ঢাকনা ও একটি স্ক্রু ড্রাইভারসহ মো. মিনহাজ হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের সিকলাইনে টহল দেওয়ার সময় এসআই শাকিল আহমেদের নেতৃত্বাধীন আরএনবি টহল দল তাকে আটক করে।
আটক মিনহাজ হোসেন কিশোরগঞ্জের নিকলী থানার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ মিরাজ মিয়া।
আরএনবি সূত্রে জানা যায়, টহলকালে আগুনে ক্ষতিগ্রস্ত হাওর এক্সপ্রেসের সামনে সন্দেহজনক অবস্থায় মিনহাজকে দেখতে পেয়ে তার কাছে থাকা পাঁচটি পুরোনো ফ্যানের ঢাকনা ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।