শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৬
‘InnoTrans 2026’ ইভেন্টে অংশ নিতে ইউরোপ সফরে থাকা রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক মহাপরিচালনা বিভাগের (DG INTPA) পরিচালক Ms. Erica Gerretsen-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলজিয়ামের ব্রাসেলস থেকে জার্মানির বার্লিনে ইউরোপীয় ট্রেনযোগে যাওয়ার পথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়ন ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইলেকট্রিক ট্রেন চালু, রেলপথের ট্র্যাক উন্নয়ন এবং রেলওয়ের অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনও উপস্থিত ছিলেন।
রেলওয়ের আধুনিকায়ন ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইউরোপীয় অভিজ্ঞতা, প্রযুক্তি ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।