শিরোনাম
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশ: ১০:৪৫, ১৮ মে ২০২৬ | আপডেট: ১০:৪৫, ১৮ মে ২০২৬
ট্রেনের (Indian Railways) কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় যথারীতি উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। জানা যায় বিহারে সাসারাম স্টেশনে আগুন ধরে গেল একটি ট্রেনের কামরায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সাসারাম পাটনা ফার্স্ট প্যাসেঞ্জারে। সকালে সসারাম থেকে পার্টনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এই ট্রেনটির। তবে তার আগেই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়।সূত্রের খবর সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ সাসারাম স্টেশন থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এই ট্রেনটির (Indian Railways)। রওনার আগের স্টেশনেই অপেক্ষা করছিল এই ফার্স্ট প্যাসেঞ্জার টি। আর সেই সময়ই আচমকা ট্রেনের মধ্যে একটি কামরার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। পাশাপাশি আচমকা এই ট্রেনের একটি কামরা কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে আসে।তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সে বিষয়ে এখনও প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটতে পারে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় রেলের পদস্থ আধিকারিকেরা।একই সঙ্গে রেলস্টেশনে বসানো জলের পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার শেষে ওই কামরার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। কিন্তু আচমকার ট্রেনের কামরায় আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা।