ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০১ জ্বিলহজ্জ ১৪৪৭

প্রযুক্তিনির্ভর সুশাসনে গুরুত্ব দিয়ে রেলপথ মন্ত্রণালয়ে বিশেষ প্রশিক্ষণ।

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৪, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৪:২৫, ১৭ মে ২০২৬

প্রযুক্তিনির্ভর সুশাসনে গুরুত্ব দিয়ে রেলপথ মন্ত্রণালয়ে বিশেষ প্রশিক্ষণ।

রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে “AI for Good Governance & Cyber Security” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ মে ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম।

প্রশিক্ষণে রেলপথ মন্ত্রণালয়ের ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণ, সরকারি কার্যক্রমে প্রযুক্তির কার্যকর ব্যবহার, তথ্য সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সচিব বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি প্রশাসনিক কার্যক্রমে AI-এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা ও সাইবার ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন