ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩

ভূমিকম্পে কাঁপল চীন, ট্রেন চলাচলে বিঘ্ন

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ০৯:১৭, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১৭, ২২ জুলাই ২০২৬

ভূমিকম্পে কাঁপল চীন, ট্রেন চলাচলে বিঘ্ন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করে।চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের বরাত দিয়ে বেইজিংভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পুয়ের শহরের মোজিয়াং কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬ কিলোমিটার।

ভূমিকম্পের পর ওই এলাকার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ সচল রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ ওই এলাকায় কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে চীন-লাওস রেলওয়েতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।

দুর্যোগ মোকাবিলায় ইউনান প্রাদেশিক ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর লেভেল-ফোর মাত্রার জরুরি সাড়া প্রদান ব্যবস্থা সক্রিয় করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন