শিরোনাম
প্রকাশ: ২১:৪৭, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৫, ২২ জুলাই ২০২৬
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলওয়ে এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে রেলওয়ে স্টেশনে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নরুন্দি রেল স্টেশনে।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১০টা ৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় স্টেশন এলাকায় পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, অবৈধ হকারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং হিজড়াদের অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লেক জাহান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম, নরুন্দি স্টেশন জামে মসজিদের সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আব্দুল কুদ্দুস, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব লিটন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ার ফকির, ডিটি রাইটার জনাব আব্দুল লতিফ,নরুন্দি স্টেশনের স্টেশন মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা রেলওয়ে এলাকায় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগণের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নান্দিনা স্টেশন এলাকায় যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং নিরাপদ রেল পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।