ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩

তূর্না নিশীতা ট্রেনে ফেলে যাওয়া প্রবাসীর লাগেজ ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড ম্যানেজার জুয়েল

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৮:১৪, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:১৪, ২২ জুলাই ২০২৬

তূর্না নিশীতা ট্রেনে  ফেলে যাওয়া প্রবাসীর লাগেজ ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড ম্যানেজার জুয়েল

চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী তূর্না নিশীতা এক্সপ্রেস ট্রেনে ফেলে যাওয়া এক প্রবাসী যাত্রীর লাগেজ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে উদ্ধার করে তার মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন ট্রেনের স্টুয়ার্ড ম্যানেজার জুয়েল।

জানা যায়, গতকাল ২১ জুলাই রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্না নিশীতা এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন এক প্রবাসী যাত্রী। পরদিন সকালে বিদেশগামী ফ্লাইট থাকায় তিনি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তাড়াহুড়ো করে নেমে যান। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রেনেই নিজের লাগেজ রেখে চলে যান।

ট্রেনে দায়িত্বরত স্টুয়ার্ড পরবর্তীতে পরিত্যক্ত লাগেজটি খুঁজে পেয়ে বিষয়টি স্টুয়ার্ড ম্যানেজার জুয়েলকে জানান। এরপর লাগেজে থাকা যোগাযোগ নম্বর থেকে যাত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে প্রবাসী যাত্রী দ্রুত এসে নিজের লাগেজ শনাক্ত করেন এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেটি তার কাছে হস্তান্তর করা হয়।

নিজের গুরুত্বপূর্ণ লাগেজ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী ট্রেনের স্টুয়ার্ড ও স্টুয়ার্ড ম্যানেজার জুয়েলের সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রশংসা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মীদের মানবিকতা ও পেশাদারিত্বের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন