ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩

অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, শায়েস্তগঞ্জ সেকশনের ওয়েম্যান পান্না বেগম চিকিৎসাধীন

প্রকাশ: ১৪:৫৭, ২২ জুলাই ২০২৬

অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, শায়েস্তগঞ্জ সেকশনের ওয়েম্যান পান্না বেগম চিকিৎসাধীন

হবিগঞ্জের শায়েস্তগঞ্জ সেকশনে দায়িত্ব পালনকালে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান/০৮ পান্না বেগম

আজ (২২ জুলাই) সকালে কর্মরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অতিরিক্ত তাপদাহে খোলা আকাশের নিচে দায়িত্ব পালনকারী রেলওয়ে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সহকর্মীরা। তারা কর্মক্ষেত্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, বিশ্রামের সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

বর্তমানে পান্না বেগমের শারীরিক অবস্থার উন্নতির জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া কামনা করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন