ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩

কল্যাণ ট্রাস্ট নির্বাচনে ১নং এলাকার বিজয়ী মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম

প্রকাশ: ২১:১৯, ২২ জুলাই ২০২৬

কল্যাণ ট্রাস্ট নির্বাচনে ১নং এলাকার  বিজয়ী মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম

বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৬ উপলক্ষে ১নং নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত শ্রমিক প্রতিনিধি নির্বাচনে ছাতা মার্কা প্রতীকের প্রার্থী জনাব মাহবুবুর রহমান সর্বোচ্চ ৩২২ ভোট  পেয়ে প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন।

একই নির্বাচনে আম মার্কা প্রতীকের প্রার্থী জনাব সাইফুল ইসলাম ২৯১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বিজয়ী হন।

১নং নির্বাচনী এলাকায় ডিএস, ডব্লিউএম, ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানা পাহাড়তলী, ডিএফএ পাহাড়তলী, এসিটিএল পাহাড়তলীসহ মোট পাঁচটি দপ্তরের কর্মচারীরা ভোটাধিকার প্রয়োগ করেন।

এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৭৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন