শিরোনাম
প্রকাশ: ২০:৫৭, ২২ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের পাহাড়তলী কারখানা শাখার নির্বাচনে বিজয়ী চেয়ার মার্কা প্রতীকের প্রার্থী মোঃ মাকছুদুর রহমান (বাবু)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল।
বুধবার (২২ জুলাই) নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু বিজয়ী মোঃ মাকছুদুর রহমান (বাবুকে) ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের পাহাড়তলী কারখানা শাখার ২ নম্বর নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার মার্কা প্রতীকের প্রার্থী মোঃ মাকছুদুর রহমান (বাবু) সর্বোচ্চ ১৩৩ ভোট পেয়ে শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা মার্কার মোঃ ইব্রাহিম খলিল পান ৭৫ ভোট এবং আম মার্কার মোঃ মাহমুদুল হাসান পান ৩৫ ভোট ।