ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩

দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোয় বাড়তি যাত্রীচাপ সামাল দিতে ৪টি স্প

পুজোর ভিড় সামলাতে ৪ স্পেশাল ট্রেন, হাওড়া-দিল্লি থেকে কলকাতা-অমৃতসর রুটে বাড়তি পরিষেবা

প্রকাশ: ১৭:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুজোর ভিড় সামলাতে ৪ স্পেশাল ট্রেন, হাওড়া-দিল্লি থেকে কলকাতা-অমৃতসর রুটে বাড়তি পরিষেবা

কলকাতা: দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোকে ঘিরে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে চারটি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। হাওড়া–নিউ দিল্লি, কলকাতা–যোগনগরী ঋষিকেশ, কলকাতা–অমৃতসর এবং ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলি। চারটি ট্রেনেই জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার এবং এসি কোচ থাকবে।

হাওড়া–নিউ দিল্লি স্পেশাল: 04052 নিউ দিল্লি–হাওড়া স্পেশাল প্রতি শুক্রবার ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। মোট ৯টি ট্রিপ থাকবে। নিউ দিল্লি থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং পরদিন রাত ১১টা ৪০ মিনিটে পৌঁছবে হাওড়ায়। 04051 হাওড়া–নিউ দিল্লি স্পেশাল প্রতি রবিবার ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ৪০ মিনিটে। পূর্ব রেলের আওতায় ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ স্টেশনে স্টপেজ থাকবে।

ভাগলপুর–আনন্দ বিহার স্পেশাল: 04062 আনন্দ বিহার–ভাগলপুর স্পেশাল ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। মোট ৪৭টি ট্রিপ থাকবে। আনন্দ বিহার থেকে দুপুর ১২টায় ছেড়ে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে ভাগলপুরে পৌঁছবে। 04061 ভাগলপুর–আনন্দ বিহার স্পেশাল ১১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে। ভাগলপুর থেকে ছাড়বে বিকেল ৪টা ৩০ মিনিটে। সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুরে স্টপেজ থাকবে।

কলকাতা–যোগনগরী ঋষিকেশ স্পেশাল: 04312 যোগনগরী ঋষিকেশ–কলকাতা স্পেশাল প্রতি শুক্রবার ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। মোট ৬টি ট্রিপ থাকবে। 04311 কলকাতা–যোগনগরী ঋষিকেশ স্পেশাল প্রতি রবিবার ১৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে স্টপেজ থাকবে।

কলকাতা–অমৃতসর স্পেশাল: 04624 অমৃতসর–কলকাতা স্পেশাল প্রতি বুধবার ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। মোট ৮টি ট্রিপ থাকবে। 04623 কলকাতা–অমৃতসর স্পেশাল প্রতি শনিবার ১০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরে জানানো হবে।

এদিকে দিঘা–মালদহ টাউন পুজো স্পেশাল-এর দিনেও পরিবর্তন করা হয়েছে। 03466 দিঘা–মালদহ টাউন পুজো স্পেশাল ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। আগে ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলার কথা জানানো হয়েছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন