ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ট্রাফিক ব্যবস্থাপনা ও ইনচিয়ন ব্রিজের প্রযুক্তি পরিদর্শন করলেন শেখ রবিউল আলম

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় ট্রাফিক ব্যবস্থাপনা ও ইনচিয়ন ব্রিজের প্রযুক্তি পরিদর্শন করলেন শেখ রবিউল আলম

দক্ষিণ কোরিয়া সফররত সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি দেশটির রাজধানী সিউলের সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এবং ঐতিহাসিক ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেছেন।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং দীর্ঘ সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণে দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা অর্জনের অংশ হিসেবে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় আধুনিক ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং, ডিজিটাল মনিটরিং এবং সার্বিক ট্রাফিক নজরদারি ব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক পর্যবেক্ষণ করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেন্টারের কার্যক্রম ও প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীকে বিস্তারিত ব্রিফিং দেন।

এ সময় ঢাকা ও বাংলাদেশের ক্রমবর্ধমান শহুরে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও অভিজ্ঞতার সম্ভাব্য প্রয়োগ নিয়েও আলোচনা হয়।

পরে শেখ রবিউল আলম ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে সমুদ্রের ওপর দীর্ঘ সেতু নির্মাণের প্রকৌশলগত চ্যালেঞ্জ, নির্মাণ প্রযুক্তি, আধুনিক নির্মাণশৈলী এবং সেতুর অপারেশন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

মিউজিয়ামে প্রদর্শিত বিভিন্ন মডেল ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে ইনচিয়ন ব্রিজের নির্মাণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তির বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে তিনি অবহিত হন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান নদীগুলোর ওপর নির্মিত সেতু এবং ভবিষ্যতে নির্মিতব্য মেগা সেতুগুলোর রক্ষণাবেক্ষণ ও টোল ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার মতো আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন