ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩

নিজস্ব সক্ষমতায় ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নে জোর দেয়া হচ্ছে : জোনায়েদ সাকি

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব সক্ষমতায় ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নে জোর দেয়া হচ্ছে : জোনায়েদ সাকি

নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে দেশে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি বলেন, দেশে ইলেকট্রিক ট্রেন চালুর পাশাপাশি এ ধরনের প্রকল্প বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে ইলেকট্রিক ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী জানান, ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের রেলব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন