শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় (পার্সোনেল-১ শাখা) থেকে উপপরিচালক (পার্সোনেল-১) জন্নাতুল ফেরদৌসের স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রেলভবনের উপপরিচালক (টিসি) জনাব মো. মিহরাবুর রশীদ খাঁনকে মহাপরিচালকের একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, মহাপরিচালকের বর্তমান একান্ত সচিব জনাব মো. নাসির উদ্দিনকে বদলি করে ঢাকার "চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর" প্রকল্পের উপপরিচালক (পুনর্বাসন) পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।