শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৮, ১৯ মে ২০২৬ | আপডেট: ১৩:১৯, ১৯ মে ২০২৬
ঢাকা, ১৯ মে ২০২৬ঃ
রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম এর সভাপতিত্বে আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন ডিপোজিট ওয়ার্কের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ রেলওয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ডিপোজিট ওয়ার্কের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় প্রকল্প বাস্তবায়নের গতি আরও ত্বরান্বিত করা, কাজের মান নিশ্চিত করা এবং জনসেবামুখী রেল অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।