শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২, ১৩ মে ২০২৬ | আপডেট: ১০:৩২, ১৩ মে ২০২৬
বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শনে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রসিদ হাবিব
রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি আজ বুধবার ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি স্টেশনের যাত্রীসেবা, ট্রেন পরিচালনা ব্যবস্থা, নিরাপত্তা কার্যক্রম ও সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় যাত্রীসেবার মান আরও উন্নত করা, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রেল প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী রেলসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ব্যস্ততম স্টেশনগুলোতে সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।