ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

৩০ বৈশাখ ১৪৩৩, ২৬ জ্বিলকদ ১৪৪৭

রেলওয়ে ব্যবস্থাপনা আধুনিকায়নে নতুন আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৬, ১১ মে ২০২৬ | আপডেট: ১৩:১৬, ১১ মে ২০২৬

রেলওয়ে ব্যবস্থাপনা আধুনিকায়নে নতুন আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি

ছবি: সংগৃহীত

রেলওয়ের আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে “বাংলাদেশ রেলওয়ে আইন, ২০২৪” এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত পরিমার্জনের উদ্দেশ্যে ৫ম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় “বাংলাদেশ রেলওয়ে আইন, ২০২৪” এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনটিকে আরও কার্যকর, সময়োপযোগী ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের বিষয়ে মতামত প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, আধুনিক রেলব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রেলওয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে এ আইন সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন