ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

১৬ বৈশাখ ১৪৩৩, ১২ জ্বিলকদ ১৪৪৭

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৯, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:১৯, ২৯ এপ্রিল ২০২৬

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ইতালির বেরগামোর লেভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ২৭ বছর ধরে ইতালিতে রয়েছেন।কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সেখানে অবস্থানরত বাংলাদেশিরা বিষয়টি পরিবারকে জানায়। সেখানকার একটি হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। শফিকুলের স্ত্রী ও চার সন্তান রয়েছে।শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন