শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৪, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৩:০৫, ১৩ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই ব্যাপক চাপ পড়েছে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং সিস্টেমে। মাত্র ৩০ মিনিটে রেলওয়ের ওয়েবসাইটে প্রায় ৬০ লাখ হিট হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ কবির মোল্লা।
তিনি জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনলাইনে টিকিট সংগ্রহ করতে সকাল থেকেই হাজারো মানুষ একযোগে ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেন। এতে সার্ভারে ব্যাপক চাপ সৃষ্টি হলেও টিকিট বিক্রি কার্যক্রম চলমান ছিল।
স্টেশন ম্যানেজার আরও বলেন, টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। বিশেষ করে রাজশাহী, খুলনা, দিনাজপুর, রংপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর চাহিদা ছিল সবচেয়ে বেশি।রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে অতিরিক্ত কোচ সংযোজন, বিশেষ ট্রেন পরিচালনা এবং নিরাপদ যাত্রা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের শুধুমাত্র রেলওয়ের অনুমোদিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।