শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪, ১৮ জুন ২০২৬ | আপডেট: ০৯:৩৬, ১৮ জুন ২০২৬
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ফেনীর শর্শদী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুসাইবা (৪) ফেনী সদর উপজেলার বালিগাও ইউনিয়নের ইকবাল হোসেন শামীমের মেয়ে।
স্থানীয়রা জানান, নুসাইবা তার মায়ের সঙ্গে তার নানুর বাড়ি শর্শদীতে বেড়াতে যান, বুধবার সন্ধ্যায় পরিবারের লোকদের অগোচরে খেলতে খেলতে শিশুটি রেল লাইনে উঠে পড়ে এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, অসাবধানতার কারণেই ফুলের মতো শিশুটির সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খেলতে খেলতে কখন যে শিশুটি রেল লাইনে চলে গেল পরিবারের কেউ টেরও পেল না। আসলে বিষয়টি খুবই দুঃখজনক।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছি, এটি খুবই দুঃখজনক ঘটনা।’