ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০ জ্বিলহজ্জ ১৪৪৭

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, ঈদের ছুটিতে নানা বাড়ি এসে প্রাণ গেল ছাবিহার

আল ইমরান, গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৭:২০, ৬ জুন ২০২৬ | আপডেট: ২১:৩৭, ৬ জুন ২০২৬

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, ঈদের ছুটিতে নানা বাড়ি এসে প্রাণ গেল ছাবিহার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-বেনাপোল রেলপথে জাহানাবাদ এক্সপ্রেসের ধাক্কায় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ছাবিহা খানম গোপালগঞ্জ পৌরসভার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে। ঈদের ছুটিতে সে তার নানা ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা কাঞ্চন শেখের বাড়িতে বেড়াতে আসে। সকালে উপজেলার ব্যাসপুর দক্ষিণ পাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে ঢাকাগামী জাহাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

শিশু মৃত্যুর খবরে ব্যাসপুর দক্ষিণ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, ছাবিহা ছিল পরিবারের সবার আদরের। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে তাদের।

এ বিষয়ে কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে পুলিশের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন