ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৪ জ্বিলহজ্জ ১৪৪৭

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৬, ১০ জুন ২০২৬ | আপডেট: ১১:০৮, ১০ জুন ২০২৬

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে 
ময়মনসিংহ  শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপাররিনটেনডেন্ট
 আব্দুল্লাহ আল হারুন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র 
এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারসহ  ৫ বগি সকাল ৯ টায়
ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত
 হয়। এতে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল
 বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার 
করতে যাওয়া রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌঁছানোর 
আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘আমরা দ্রুত ট্রেন দুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন