ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জ্বিলহজ্জ ১৪৪৭

ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:৫২, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৩, ১৩ জুন ২০২৬

ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের সংবাদ শুনে মারা গেলেন ছোট ভাই। বুধবার (১০ জুন) বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে। 

নিহত হন ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার ও স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক একেএম শামসুদ্দিন আহমদ খোকন (৬৫)। তার নিহতের সংবাদে বাসায় অসুস্থ ছোটোভাই পেয়ারুর মৃত্যু হয়।  

স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মুস্তফা নঈম বলেন, নিহত বড় ভাই খোকনের মরদেহ হাসপাতাল নেওয়া হয়েছিল। পুলিশের আনুষ্ঠানিকতা শেষে নগরীর নাছিরাবাদ এলাকার বাসভবনে নেওয়া হয়। বাসায় অবস্থান করছিলেন অসুস্থ ছোট ভাই পেয়ারু। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদে শোকাহত হয়ে ছোট ভাই পেয়ারু আরও অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তারও মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, পেয়ারু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পেয়ারুর মৃত্যু হয়। বুধবার রাত ১০টায় নগরের রহমান নগর বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে দুই ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন