ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত, সারা রাত আটকা যাত্রীরা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:২৬, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৬, ২ নভেম্বর ২০২৬

ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত, সারা রাত আটকা যাত্রীরা

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে একটি ট্রেন ভালুকের মুখোমুখি পড়ার পর লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

আসাহিকাওয়া থেকে ওয়াক্কানাইগামী ট্রেনটি স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনার মুখে পড়ে। এতে করে ট্রেনের ৩৪ জন যাত্রী এবং ক্রু সদস্য সারারাত আটকা পড়ে থাকলেও সৌভাগ্যবশত কেউ আহত হননি। পরের দিন সকাল সাড়ে ৯টার দিকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে এই সংঘর্ষের পর ভালুকটির বেঁচে থাকা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সাম্প্রতিক সময়ে জাপানে লোকালয় এলাকায় ভালুকের বিচরণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমনকি বাড়িঘর, স্কুল, সুপারমার্কেট এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রেও এখন ভালুকের দেখা মিলছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যের অভাব, ভালুকের সংখ্যা বৃদ্ধি, গ্রামাঞ্চলের জনবসতি কমে যাওয়া এবং পরিত্যক্ত কৃষিজমির কারণে বন্যপ্রাণীগুলো মানুষের কাছাকাছি চলে আসছে। উল্লেখ্য, গত বছর দেশটিতে ভালুকের আক্রমণে রেকর্ড ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যেই অন্তত পাঁচজন মারা গেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন