শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৩৬, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৬, ২ নভেম্বর ২০২৬
কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ৬০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান অগ্রগতি, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।