শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:২৪, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২৪, ১ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক এবং প্রকৌশল ক্যাডারে সাতজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আজ রোববার (১ নভেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয়ে যোগদান করেছেন।
যোগদান শেষে সাত কর্মকর্তা রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সচিব নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। বাংলাদেশ রেলওয়ের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করতে নবীন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক এবং প্রকৌশল ক্যাডারে দায়িত্ব পালন করবেন। তাঁদের যোগদানের মধ্য দিয়ে রেলওয়ের সংশ্লিষ্ট ক্যাডারগুলোতে নতুন জনবল যুক্ত হলো।