ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৫৩, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫৪, ১ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (১ নভেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ৪টা ৩০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবির।

মোবাইল কোর্ট চলাকালে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

ডিএমটিসিএলের এ অভিযানের মাধ্যমে মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীদের চলাচলের পথের প্রতিবন্ধকতা দূর হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন