শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:৪৩, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৪৪, ৪ অক্টোবর ২০২৬
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ফেনী রেলওয়ে স্টেশনছেড়ে আসার পর ট্রেনের ইঞ্জিনের কাছে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীদের আঘাতে তিনি আহত হয়ে ট্রেনের ইঞ্জিনের দিকে চলে আসেন।
পরে ট্রেনটি চিনকি আস্তানা স্টেশনে থামিয়ে আহত ব্যক্তিকে স্টেশন মাস্টারের কক্ষে নেওয়া হয়। সেখানে চিকিৎসা সহায়তা দেওয়ার আগেই রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে তিনি মারা যান।
নিহতের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ৮০২ চট্টলা এক্সপ্রেস চিংগা আস্তানা স্টেশনে অবস্থান করছে এবং মরদেহটি স্টেশনে রাখা হয়েছে।
ঘটনাটি তদন্ত ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।