ঢাকা, রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

১১টার উদয়ন ছাড়ল ১০টায়!! ভুল বার্তায় শতাধিক যাত্রী ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ০০:১৪, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১৫, ৪ অক্টোবর ২০২৬

১১টার উদয়ন ছাড়ল ১০টায়!! ভুল বার্তায় শতাধিক যাত্রী ভোগান্তিতে

রেলওয়ের ভুল এসএমএসে চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের শতাধিক যাত্রী।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে ও অনলাইনে মেসেজ দেয়, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস (৭২৪) রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় যাত্রা শুরু করবে। এই মেসেজ পেয়ে যাত্রীরা ১১টার জন্য সিলেট স্টেশনে অপেক্ষা করতে থাকেন।
কিন্তু বাস্তবে ট্রেনটি রাত ১০টায়ই সিলেট স্টেশন ছেড়ে আসে। ফলে মেসেজ পাওয়া যাত্রীরা ট্রেনটি ধরতে পারেননি।
বর্তমানে ট্রেনটি রাত ১১টা ১৪ মিনিটে কুলাউড়া জংশন স্টেশনে প্রবেশ করে অবস্থান করছে
এ বিষয়ে কুলাউড়া স্টেশন কর্তৃপক্ষ জানান, "সিলেট স্টেশনে অপেক্ষমান উদয়ন এক্সপ্রেসের সম্মানিত যাত্রীদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা সিলেট থেকে ছেড়ে আসা পরবর্তী ঢাকা অভিমুখী উপবন এক্সপ্রেস (৭৪০) যোগে কুলাউড়া স্টেশনে পৌঁছার পর উদয়ন এক্সপ্রেসে উঠবেন। যাত্রীরা কুলাউড়ায় পৌঁছার পর ট্রেনটি আনুমানিক রাত ১টায় কুলাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে সিলেট স্টেশনে আটকা পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রেলওয়ে নিজেই ভুল মেসেজ দিয়ে আমাদের হয়রানি করলো। এখন মাঝরাতে অন্য ট্রেনে কুলাউড়া গিয়ে উদয়ন ধরতে হবে। দায় কে নেবে?"
এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত কুলাউড়া স্টেশনে উদয়ন এক্সপ্রেসের যাত্রীদের ভিড় দেখা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন